Loading...

KAICHAPUR SENIOR ALIM MADRASHA

PHULPUR, MYMENSINGH.


সোহেল আকন্দ
সভাপতি
কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসা

জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নতর করতে। এ শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য ১৯৩৫ সাল থেকে ফুলপুরে ধর্মীয়, জাতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। দূর থেকে আমাদের অন্তরাত্নার রাখি বন্ধনে আবদ্ধ হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার বিশ্বাস। তাই কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও এ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।